পরিচিতি

আপনার প্রার্থীকে জানুন

জীবনী

# ফারুক আহমেদ ভূঁইয়া (আজাদ)

**সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ফেনী জেলা**

আসন্ন ৪নং আনন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী

## ব্যক্তিগত তথ্য ও জীবনবৃত্তান্ত

ফারুক আহমেদ ভূঁইয়া (আজাদ) ফেনী জেলার ফুলগাজী উপজেলার ৪নং আনন্দপুর ইউনিয়নের সন্তান। তাঁর পিতা মরহুম মাস্টার আব্দুর রাজ্জাক ভূঁইয়া এবং মাতা খায়রুন নেছা। তাঁর দাদা মরহুম হাসান আলী ভূঁইয়া। তাঁর পূর্বের বাড়ি বরকত উল্লাহ সমাজের হাসান আলী ভূঁইয়া বাড়ি। বর্তমানে তিনি দক্ষিণ আনন্দপুর, ফুলগাজী, ফেনীর মাস্টার আব্দুর রাজ্জাক ভূঁইয়া বাড়িতে বসবাস করছেন।

## শিক্ষা ও কর্মজীবন

ফারুক আহমেদ ভূঁইয়া (আজাদ) আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাসানপুর দারুল উলুম আলিম মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেন। এরপর ঐতিহ্যবাহী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা, ফেনী থেকে দাখিল, আলিম, ফাজিল ও কামিল কৃতিত্বের সঙ্গে পাস করেন। পরে ফেনী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

বর্তমানে তিনি রিড প্লাস্টিক অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি, ফেনীর পরিচালক এবং ভূঁইয়া ডেইরি অ্যান্ড ফিশারিজের স্বত্বাধিকারী।

## নেতৃত্ব ও রাজনীতি

তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা, মেধাবী ছাত্রদের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আনন্দপুর ইউনিয়ন সভাপতি, ফুলগাজী উপজেলা সভাপতি এবং ফেনী জেলা সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ফেনী জেলা শাখার সভাপতি। এ ছাড়া তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফেনী জেলা শাখার কর্মপরিষদ ও মজলিশে শূরার সদস্য।

## সামাজিক কার্যক্রম

তিনি আনন্দপুর মৌলভী তাবারক উল্লাহ জামে মসজিদের সেক্রেটারি, আনন্দপুর ফাউন্ডেশনের সেক্রেটারি এবং আনন্দপুর ইউনিয়ন ইসলামী পাঠাগারের সহ-সভাপতি। এসব দায়িত্বের পাশাপাশি তিনি আনন্দপুরের মাটি ও মানুষের উন্নয়নে অবদান রাখছেন। ফেনী জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে তিনি জেলার জনগণের উন্নয়ন ও সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ফেনী ইউনিটের আজীবন সদস্য।

সামাজিক অবদান ও সম্পৃক্ততা:

সেক্রেটারি — আনন্দপুর মৌলভী তাবারক উল্লাহ জামে মসজিদ, আনন্দপুর
সেক্রেটারি — আনন্দপুর ফাউন্ডেশন, আনন্দপুর
সহ-সভাপতি — আনন্দপুর ইউনিয়ন ইসলামী পাঠাগার, আনন্দপুর
আজীবন সদস্য — বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ফেনী ইউনিট
সভাপতি — বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ফেনী জেলা
সদস্য, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ — বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন
সদস্য, কর্মপরিষদ ও মজলিশে শূরা — বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফেনী জেলা
পরিচালক — রিড প্লাস্টিক অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি, ফেনী
স্বত্বাধিকারী — ভূঁইয়া ডেইরি অ্যান্ড ফিশারিজ
সাবেক জেলা সভাপতি — বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ফেনী জেলা
সাবেক উপজেলা সভাপতি — বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ফুলগাজী উপজেলা

*আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী*

*প্রচারে: ৪নং আনন্দপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ*

ভোটারদের উদ্দেশে বার্তা

প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম।

আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি কথা দিচ্ছি, নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের দরজা সবার জন্য খোলা থাকবে, প্রতিটি সিদ্ধান্ত হবে স্বচ্ছ এবং আপনাদের পরামর্শই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আসুন, সবাই মিলে আমাদের ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলি।

ফারুক আহম্মদ ভূঁঞা আজাদচেয়ারম্যান পদপ্রার্থী

আমাদের অগ্রাধিকার

আধুনিক ও মডেল ইউনিয়ন

আনন্দপুরকে দেশের একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে। পরিকল্পিত উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন আর জনগণের অংশগ্রহণে এমন একটি ইউনিয়ন তৈরি হবে, যা অন্যদের জন্য দৃষ্টান্ত হবে।

পরিষদের নিজস্ব ভবন

ইউনিয়ন পরিষদের নিজস্ব স্থায়ী ভবনের জন্য জমি সংগ্রহ করা হবে। নিজস্ব ভবন থাকলে নাগরিকরা এক জায়গায় সব সেবা সহজে ও সম্মানের সঙ্গে পাবেন।

ডিজিটাল সেবা

ডিজিটাল পদ্ধতির উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। অনলাইনে আবেদন, তথ্যপ্রাপ্তি ও সেবা গ্রহণের সুযোগ বাড়িয়ে নাগরিকদের সময়, খরচ ও ভোগান্তি কমানো হবে।

নাগরিক সুবিধা নিশ্চিতকরণ

জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদসহ সব ধরনের সনদ ও নাগরিক সেবা সহজ করা হবে। দালালমুক্ত, হয়রানিমুক্ত ও দ্রুত সেবা নিশ্চিত করা হবে।

সব অঙ্গীকার দেখুন

আমাদের সঙ্গে যুক্ত হোন

পরিবর্তনের এই যাত্রায় আপনিও অংশীদার হোন। স্বেচ্ছাসেবক হিসেবে নাম লিখুন, অথবা আপনার মতামত ও পরামর্শ আমাদের জানান।